আসাদুজ্জামান তালুকদার নেত্রকোণা জেলা : | সোমবার, ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাউশী এলাকার মৃত সাহেব আলীর ছেলে কৃষক শাহীন মিয়া (৫০) প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (২৩ মার্চ) সকালে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত নিহতের স্বজনরা জানান, বুধবার (১৮ মার্চ) বাউশী বাজারে একদফা হামলা চালায় প্রতিপক্ষরা। পরে তাদের বসতভিটায় গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে শাহীন মিয়াকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানেও শাহীন মিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২২ মার্চ) বিকেলে মারা যায় কৃষক শাহীন মিয়া। পরে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে তার লাশ আনা হয় ময়নাতদন্তের জন্য। এসময় নিহতের স্বজনদের হাসপাতালের মর্গের সামনে ভীড় করতে দেখা যায়। তারা এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান সোমবার (২৩ মার্চ) বেলা ১টা নাগাদ জানান, এঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছি আমরা৷ আইনী পক্রিয়া চলমান আছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com