শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

মোহসীন মোহাম্মদ মাতৃক:   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
৪৭

মানিকগঞ্জে “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা প্রশাসকের কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) জাকির হোসেন,

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট শুক্লা সরকার, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন, পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান ও শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান। বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলা ইশারা ভাষার ব্যবহার বাড়ানো জরুরি। এজন্য সাধারণ শিক্ষার পাঠ্যসূচীতে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা। আলোচনা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ছয়জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com