শফিকুল ইসলাম বাদল | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”-২০২৫ এর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নবীনগর (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হাফসা বিনতে আনিস। সে উপজেলার চুউড়িয়া গ্রামের আনিসুর রহমান ও রাশিদা আক্তার দম্পতির সন্তান। সে গত ১৫/১০/২৫ তারিখে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত নতুন কুঁড়ির চূড়ান্ত বাছাই পর্বে আধুনিক গানে (ক- বিভাগ) সেরা ১০ এ স্থান পেয়েছে।
হাফসা বিনতে আনিস যেই গানটিতে কন্ঠ দিয়ে চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছিল সে গানটি হল- “যাবার আগে, দোহাই লাগে, একবার ফিরে চাও”। তার গান শিক্ষার গুরু বাংলাদেশ সেনাবাহিনীর বাদক দলের সাবেক সদস্য আহসান সিপার। উল্লেখ্য হাফসা বিনতে আনিসের বাবার নবীনগর চুউরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনিসুর রহমান এবং মা নবীনগর (প.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com