শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রথমবারের মত নারী কোষাধ্যক্ষ পেলো জবি 

মোঃ হৃদয়:   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমবারের মত নারী কোষাধ্যক্ষ পেলো জবি 
১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথবারের মত নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: শাহীনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. সাবিনা শারমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আমি আদেশ পেয়েছি। আমি উপাচার্য মহাদয়ের সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই। জবির শিক্ষক হিসেবে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বিষয়টি অগ্রাধিকার দিব। এবিষয়ে সবার সহযোগিতা চাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com