শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে জবিতে সড়ক অবরোধ

জাহিদ হাসান:   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে জবিতে সড়ক অবরোধ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) রাত ১২ টায় আন্দোলনটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে রায়সাহেব বাজার মোড় হয়ে তাতিবাজার মোড়ে সড়ক অবরোধ করে। সেখানে শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা অবস্থান করে।

এসময় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের চারশ থেকে পাচঁশ জন শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলন শেষে ছাত্ররা ছাত্রীদের হল পর্যন্ত এগিয়ে দেয়। শিক্ষার্থীরা মূল ফটকের সামনে ফিরে আবার স্লোগান শুরু করে।

এ সময় শিক্ষার্থীরা ‘চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে/রাজাকার, রাজাকার’সহ এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com