শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

আনোয়ার হোসেন   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ও পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে সড়কের দু’পাশে যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সড়কে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন জেগেছে’ এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রায়হান সরকার অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবতীয় অর্থ লুটপাট, স্কুল ইউনিয়নফর্ম বাবদ ১২শ’ টাকা, পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা, ফরম পূরণ ও রেজিস্ট্রেশনে সরকারের বেধে দেয়া টাকার কয়েকগুন বেশি টাকা নেন।

এছাড়া প্রতিষ্ঠানের মূল্যবান গাছ সহ জিনিসপত্র বিক্রি করেছেন। তিনি নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে আন্দোলন করায় তিনি আমাদের হুমকি-ধামকি ও নানাভাবে হয়রানি করছেন। অবরোধ চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী পিয়াল সরকার, জুঁই আকতার, উম্মে হাবিবা রিতা সহ অন্যান্য শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন বক্তব্য প্রদানে রাজি হননি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com