শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের সিআরবি রক্ষায় পথসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি    |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের সিআরবি রক্ষায় পথসভা অনুষ্ঠিত
৫৮

প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি রক্ষায় শনিবার ২ মে, বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় সিআরবি এলাকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিআরবি রক্ষা মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

পথসভায় বক্তারা সিআরবির প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন: সিআরবি রক্ষা মঞ্চের সদস্য সচিব রিদুয়ানুর রহমান, বিশিষ্ট নাট্য ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটি, গণ অধিকার চর্চা কেন্দ্র-চট্টগ্রামের সদস্য ও বাংলা প্রচলন উদ্যোগের নেতা এম কাইছার উদ্দীন প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, সরকার জনদাবীর প্রতি সম্মান জানিয়ে আন্দোলনের সাথে সহমত পোষণ করবে এবং সিআরবি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বক্তারা চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে সিআরবি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানানোর জোরালো আহ্বান জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না সিআরবি রক্ষার দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ তাদের এই শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com