শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবাসীদের উদ্যোগে কিশোরগঞ্জে ৬০০ পরিবারে খাদ্য সহায়তা

কিশোরগঞ্জ প্রতিনিধি:   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসীদের উদ্যোগে কিশোরগঞ্জে ৬০০ পরিবারে খাদ্য সহায়তা
১১৩

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা সৌদি আরব প্রবাসী ঐক্য ও কল্যাণ সংগঠন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বাটোয়ারগোপ গ্রামের ভৈরব বাজার এলাকায় ৬০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি পেঁয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুখছেদুল মমিন সবুজ।খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন সংগঠনের সহ-কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও সদস্য নাদিম মাহমুদ জিহাদ। এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা প্রদান করেন সংগঠনের সভাপতি মো. রাসেল বিন জিয়া, সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. জুনায়েদ আহমেদ আরিফসহ প্রবাসী সদস্যরা।

আয়োজকরা জানান, প্রবাসে অবস্থান করেও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com