শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবাসী বাংলাদেশীদের সন্মানে মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী বাংলাদেশীদের সন্মানে মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল ইফতার মাহফিল
১৭৮

মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লিসবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাদাত শেখ।

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্য জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান জনাব গোলাম সারোয়ার, বাইতুল মোকারম জামে মসজিদ লিসবনের সভাপতি তসলিম উদ্দিন রানা, পর্তুগাল প্রবীণ ব‍্যাক্তিত্ব অলিউর রহমান চৌধুরী, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন , বাইতুল মোকারম জামে মসজিদ লিসবনের সম্মানিত প্রধান খতিব অধ্যাপক মুফতি আবু সাঈদ , পর্তুগাল প্রেসক্লাবের সভাপতি রাসেল আহমেদ, খলিলুর রহমান সাগর সহ অন্যান্য কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন ।মুন্সীগঞ্জের সকলের সাথে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক ভূয়সী প্রশংসা করেন। তাঁরা পবিত্র রমজান উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে উপস্থিত সকলে একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে সমাপ্ত হয় মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল এই বৃহৎ আয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com