শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবাসে পা রাখার তিন দিন পরেই না ফেরার দেশে হোসেনপুরের আলমগীর

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসে পা রাখার তিন দিন পরেই না ফেরার দেশে হোসেনপুরের আলমগীর
২২

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, উপজেলায় নান্দানিয়া গ্রামের যুবক মো: আলমগীর (২৮)। কিন্তু বিদেশ যাওয়ার মাত্র তিন দিন পরই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

তার পরিবারিক সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলায় পুমদী ইউনিয়নের নান্দনিয়া গ্রামের সৌদি প্রবাসী মো: নজরুল ইসলামের ছেলে মোঃ আলমগীর গত ( ৯ নভেম্বর ২০২৫) জীবিকার তাগিদে পরিবারে সুখ ও স্বচ্ছলতার আশায় মালদ্বীপে পাড়ী দেন । সে গত ৯ নভেম্বর বিমান থেকে নামার পর পার্শ্ববর্তী এক দ্বীপে তার কর্মস্থলে জাহাজে যাওয়ার পথে তাকে বহনকারী জাহাজটি ডুবোচরে প্রচন্ড ধাক্কা লেগে উল্টে যায়। এতে জাহাজে থাকা লোকজন পানিতে পড়ে ডুবে যায়। দ্রুত মালদ্বীপ পুলিশের ডুবোরিদল চার ঘণ্টা ব্যাপি অনুসন্ধান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মরদেহের পরিচয় শনাক্তের পর বাংলাদেশ দুতাবাসকে বিষয়টি জানান মালদ্বীপ স্থানীয় কর্তৃপক্ষ ৷ পরে স্থানীয় বাংলাদেশীরা তার মৃত্যুর সংবাদ দেশে জানালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার শোকাহত মা ও বোন জানান, সংসারের দারিদ্র্য ঘোঁচাতে প্রবাসে যাওয়ার স্বপ্ন ছিল তার । কিন্তু সেই স্বপ্ন পুরণ হওয়ার সাথে সাথে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

এ ঘটনায় মৃত্যুর খবর শুনে তার বাড়ীতে শোকের মাতম চলছে। নিহত আলমগীরের তাউহিদ নামে ২ বছরের একটি ছেলে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com