শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রভাতী প্রকল্প-ডিডিএম অংশের ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রভাতী প্রকল্প-ডিডিএম অংশের ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১৯

গাইবান্ধায় প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ এর আওতায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগষ্ট) দুপুর ২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ.কে.এম হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাতি ডিডিএম কম্পোনেন্ট এর প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম। আলোচনায় মতবিনিময় করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অণিক ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডল, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের পক্ষে প্রতিনিধিত্ব করেন, উপ বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শফিউল ইসলামসহ জেলার ৫ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ। সভায় ভয়েস ম্যাসেজ ব্যবহৃত পানির উচ্চতা নির্দেশক একক, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান, বিভিন্ন প্রকল্পের বন্যা পূর্বাভাস তথ্য ও কর্মকাণ্ডের সমন্বয়করণ, প্রকৃত বন্যাক্রান্ত পরিবার বা এলাকা শনাক্তকরণ, কিয়স্ক ড্যাশবোর্ডের জন্য বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ইউনিয়ন পর্যায়ে কিয়স্ক ড্যাশবোর্ড স্থাপনের সম্ভাব্যতা, আগাম সতর্কবার্তা প্ররণে ভয়েস ম্যাসেজের বিকল্প, বন্যা পূর্বাভাস আরও সহজবোধ্য করা ও এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বন্যাক্রান্ত চর এলাকার তথ্য প্রাপ্তি বিষয়গুলোর ওপর আলোকপাত করে সিদ্ধান্ত ও অগ্রগতি পর্যালোচনা করা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com