শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রযুক্তির আলো ছড়াতে মনিরামপুরে ‘মাদারল্যান্ড কম্পিউটার’-এর ২য় শাখার যাত্রা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রযুক্তির আলো ছড়াতে মনিরামপুরে ‘মাদারল্যান্ড কম্পিউটার’-এর ২য় শাখার যাত্রা
৭৩

যশোরের মনিরামপুরে আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা আরও সহজলভ্য করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান ‘মাদারল্যান্ড কম্পিউটার’-এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গঠনের প্রত্যয়ে রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে মনিরামপুর বাজারের দক্ষিণমাথা জি এম সুপার মার্কেটে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, উপজেলার নেহালপুর ইউনিয়নের কালিবাড়ি বাজারে প্রতিষ্ঠানটির প্রথম শাখাটি দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয় গ্রাহকদের ব্যাপক সাড়া এবং প্রযুক্তিপণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই দ্বিতীয় শাখা চালুর উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম রবিউল ইসলাম ফারুকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। মাদারল্যান্ড কম্পিউটারের মতো প্রতিষ্ঠানগুলো গ্রামের শিক্ষার্থী ও তরুণদের প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হামিদুর রহমান। তিনি বলেন, “প্রযুক্তি শিক্ষাকে এগিয়ে নিতে স্থানীয় পর্যায়ে মানসম্মত আইটি সেবার বিস্তার অত্যন্ত প্রয়োজন। এই উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনদ মোঃ সামসুল আরেফিন, মোল্লা আবিদ আলী, সাইফুল্লাহ মামিত, আব্দুল্লাহ আল মামুন, মাস্টার এ কে আজাদ, সাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীদ নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অতিথিরা শোরুমটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তিপণ্য সহজলভ্য করার এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই প্রসার শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদারল্যান্ড কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ আবু তাহের জানান, “আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের হাতে সাশ্রয়ী মূল্যে আসল ও মানসম্মত প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়া। মনিরামপুর ও আশপাশের এলাকার মানুষ এখন আর দূরে না গিয়েই বিশ্বমানের আইটি পণ্য ও সেবা পাবেন।”
তিনি আরও জানান, নতুন এই শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা, এলইডি টিভি, রাউটারসহ আধুনিক প্রযুক্তিপণ্য খুচরা ও পাইকারি বিক্রি করা হবে।

পাশাপাশি গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর উন্নত সেবারও নিশ্চয়তা দেওয়া হবে।প্রযুক্তির ছোঁয়ায় এগিয়ে চলা মনিরামপুরে ‘মাদারল্যান্ড কম্পিউটার’-এর এই নতুন যাত্রা স্থানীয় শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, চাকরিজীবী ও প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com