শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রাইম ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল।।

  |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাইম ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল।।
৩৯

প্রাইম ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবদুর রহমান। এসময় আন্দোলনে আহত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বাকী বিল্লাহ, আইন, ব্যাচ-৬১ (গুলিবৃদ্ধ), মনসুর আলম, আইন, ব্যাচ-৫২ (গুলিবৃদ্ধ), সেতু, বিবিএ, ব্যাচ-৫৯ (আহত) আবু রায়হান, আইন, ব্যাচ-৬০ (মাথায় আঘাত প্রাপ্ত), আনিকা আক্তার, আইন, ব্যাচ-৫৮, রায়হান মিয়া, আইন, ব্যাচ-৫৩, হাবিবুর রহমান সজিব, আইন, ব্যাচ-৫০ (আহত), নাজিম উদ্দিন, ইংরেজি,ব্যাচ-৫৩. ইমন, ইইই, ব্যাচ, ৬৫। উক্ত আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অব:) ও সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ২০২৪ সালের এই দিনটিতে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করেছিল ছাত্র-জনতা এবং ঐদিন প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে যোগদান করে। জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশের ছাত্র-জনতার সাথে আমাদের প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

এতে আমাদের অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং গুরুতর আহত হয়েছে। প্রায় ১ মাসের মরণপণ লড়াইয়ের মাধ্যমে দেশের ছাত্র-জনতার হাজারও প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। উল্লেখ্য, আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অবদানকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ১৮জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে ঘোষণা করেছে সরকার। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়র এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশ মোতাবেক প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে-২০২৫ উপলক্ষ্যে জুলাই শহিদদের স্মরণে, আন্দোলনে অংশগ্রহণকারী এবং আহতদেরসহ প্রাইম ইউনিভার্সিটির সকলকে নিয়ে আজকের এই সভা ও দোয়া আয়োজন করেছে প্রাইম ইউনিভার্সিটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com