শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১৩/১২/২৫) সকালে “নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন” স্লোগানকে সামনে রেখে নবীনগর সরকারি কলেজ মাঠে দিন ব্যাপি প্রাতঃ ভ্রমণ এসোসিয়েশনের ১৭ তম প্রতিষ্ঠা বাষির্কী ও পারিবারিক পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় প্রাতঃ ভ্রমণ এসোসিয়েশনের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. সাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু কাউছারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও মিলন মেলার আহ্বায়ক- আব্দুল মান্নান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক- আনোয়ার হোসেন বাবুল, আপ্যায়ন সম্পাদক- পোপাল বনিক, এটিএম রেজাউল করিম সবুজ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মানিক বিশ্বাস, ছালেহ আহম্মদ, জাকির হোসেন, মোছলেম মিয়া প্রমূখ। বক্তারা বলেন- ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটার কোন বিকল্প নাই, তাই প্রতিদিন অন্তত ৪০ মিনিট নিয়মিত হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে সহায়তা করে। প্রাতঃ ভ্রমণ এসোসিয়েশনের দিন ব্যাপী এ অনুষ্ঠানে অনেকে সদস্যই পারিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন। যা এই সংগঠনের সদস্যদের আরো সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করবে।
আপ্যায়ন সম্পাদক- পোপাল বনিকের তত্ত্বাবধানে ও সালেহ আহম্মদ, মোছলেম মিয়া প্রমূখের সহায়তায় সকালের নাস্তা ও দুপুরের খাবার সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিবেশন করে। সবশেষে এটিএম রেজাউল করিম সবুজের তত্তাবধানে আকর্ষণীয় রাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com