শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ
২৯

বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন পশ্চিম ষোলশহর ৭ নং ওয়ার্ডস্থ রশিদিয়া রউফাবাদ দাখিল মাদ্রাসা (প্রকাশ বেড়া ফকির মাদ্রাসার )বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । ০২ মে শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮- আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের নতুন প্রজন্মরা আমাদের আগামী দিনের আশা ও ভবিষ্যৎ নেতৃত্ব। পড়ালেখার পাশাপাাশি শিক্ষিকার মেধা বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।তাদের মাঝে যারা আজ পুরস্কার পাচ্ছো, তারা শুধু নিজেদের নয়, পুরো মাদরাসার গৌরব বৃদ্ধি করেছে। খেলাধুলায় হার জিত একটি অবিচ্ছেদ্য অংশ।

আর যারা আজ পুরস্কার পেতে পারোনি, হতাশ হওয়ার কিছু নেই—পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে তোমরাও সফলতা অর্জন করবে, ইনশাআল্লাহ।

মাদরাসা শিক্ষা আমাদের সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। একজন আদর্শ মানুষ গড়ে তুলতে এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমি বিশ্বাস করি, এই মাদরাসা থেকে শিক্ষাগ্রহণ করে তোমরা কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

আমি অত্র মাদরাসার শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের গড়ে তুলছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অভিভাবকদের প্রতিও ধন্যবাদ জানাই, আপনারা সন্তানদের সুশিক্ষার জন্য যে ত্যাগ স্বীকার করছেন, তা সত্যিই অনন্য।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই, সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাও আধুনিক ও যুগোপযোগী হয়ে উঠুক, যাতে আমাদের সন্তানরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞানেও সমৃদ্ধ হতে পারে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার সুপারিনটেনডেন্টন আবু আহমদ জমেউল আখতার চৌধুরী ‘ র সভাপতিত্বেঅন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাফর আহমদ, আশরাফুল ইসলাম, ,

উপাধ্যক্ষ, মাওলানা মুহাম্মদ ইমরান।

মাওলানা শফিউল হক আশরাফি( সিনিয়র মুদারিস আরবি) মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল,মুহাম্মদ ওসমান গনি (ইংরেজি শিক্ষক) মাওলানা আহমদ রেজা (সহকারী মৌলভী আরবি) মাওলানা মোবারক হোসাইন (সহকারী মৌলভী আরবি) নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য’ সাজ্জাদ হোসেন খাঁন,

মাওলানা নুর মোহাম্মদ (ইবতেদায়ী প্রধান) শামীম আখতার শারীরিক শিক্ষক, সাবেক ছাত্রনেতা জাভেদ ওমর,চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য

মাহী রুবেল, জসিম উদ্দিন,জাকির হোসেন মিশু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ হাসান বাপ্পাসহ স্থানীয় অসংখ্য সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃবৃন্দ প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com