শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম পাল্টে গেল

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম পাল্টে গেল
১২

বাংলাদেশ আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে পাল্টে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম। হাসপাতালের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ লেখাটি উঠিয়ে পূর্বের নামে ফের নামকরণের সাইনবোর্ড লাগানো হয়েছে হাসাপাতালটিতে।

 

এখন সেখানে “ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল” লেখা সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে হাসপাতাটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। বুধবার (০৭ আগস্ট) মেডিকেল কলেজ হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দীপক কুমার দাবি করে বলেন, ‘যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গতকাল মঙ্গলবার বিকাল কিংবা সন্ধ্যায় করে থাকতে পারেন।

 

আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। সরকার এটা পরিবর্তন করতে পারে। সরকার চাইলে এটা পরিবর্তন করবেন। তবে, আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কি-না ভালো করে জেনে জানাতে পারব। ’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com