শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের ভাঙ্গায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে মোস্তফা মোল্লা নামের এক পিতাকে আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের ভাঙ্গায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে মোস্তফা মোল্লা  নামের এক পিতাকে আটক
১২

ফরিদপুরের ভাঙ্গায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে মোস্তফা মোল্লা (৪০) নামের এক পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাত ৯টার দিকে নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর মামা বাবুল কবিরাজ ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। বর্তমানে সে কন্যা থানার হেফাজতে রয়েছে। সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে মেডিকেল পরীক্ষার জন্য।

ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক জানান, ‘কন্যার ভাষ্যমতে, গত দুই বছর ধরে তার পিতা তাকে ধর্ষণ করে আসছে। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে পিতাকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে।’ স্থানীয়রা জানান, মোস্তফা তার অন্ধ স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতো। পরিবারটি অতি দরিদ্র এবং একঘরে বসবাস করতো। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হলেও এমন ঘৃণ্য ঘটনার কঠোর শাস্তি হওয়া উচিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com