শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রোল ও হাত বোমা সহ তিন কে আটক করেছে পুলিশ

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোললা   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ পেট্রোল ও হাত বোমা সহ তিন কে আটক করেছে পুলিশ
৩০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাত বোমা সহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সেখান থেকে হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি কেন্দ্র করে সেখানে এসব বিস্ফোরক দ্রব্য তৈরি করা হচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। ‌‌এ সময় সেখান থেকে হাতে তৈরি পেট্রোল বোমা ও হাত বোমা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে এ সময় ওই বাড়ির কেউ বাড়িতে ছিলেন না।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়ি থেকে তিনজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে পেট্রোল বোমা ও হাত বোমা সহ বিভিন্ন সরঞ্জাম ঊ উদ্ধার করা হয়। তবে তারা কিভাবে ওই বাড়িতে এসে অবস্থান নিয়েছে সেটি আমরা তদন্ত করে দেখছি। ‌এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com