শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে কোতয়ালি থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে কোতয়ালি থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তার
৬১

ফরিদপুর শহরে ধারাবাহিক মোটরসাইকেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালি থানা পুলিশ ওই সাতজনকে গ্রেপ্তার করে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গত পনেরো দিনে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সর্বশেষ ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার হালিমা ভিলার নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামে এক শিক্ষকের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়।
শনিবার রাতভর পরিচালিত অভিযানে পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি ও একটি অ্যাপাচি ৪ভিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফরিদপুর সদর উপজেলার ইব্রাহীমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল চৌকদার (২৬), শোভারামপুর কবিরের মোড় এলাকার মৃত সাদেক সরদারের ছেলে সিদ্দিক সরদার (৪০), আলীপুর গোরস্থান সংলগ্ন এলাকার মামুন মোল্যার ছেলে তাসফিক মাহমুদ তামিম (২০), সরোয়ার হোসেন সরোর ছেলে আশিকুল ইসলাম অনিক (২২), মৃত ইউনুস শেখের ছেলে রাতুল শেখ (২২), চর মাধবদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৪) এবং নড়াইল জেলার নড়াগাতী উপজেলার চান্দের চর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম (৩৪)।
অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত বিশেষ ধরনের মাস্টার চাবি রয়েছে, যার মাধ্যমে সহজেই যেকোনো মোটরসাইকেল চালু করা সম্ভব। এর আগেও তারা একাধিকবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোটরসাইকেল চুরির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।রবিবার দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা তিনটি পৃথক মামলায় গ্রেপ্তারকৃত সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com