শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির :দেশ গড়তে জুলাই পদযাত্রা 

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির :দেশ গড়তে জুলাই পদযাত্রা 
২৪

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৭তম দিন উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা দেড়টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে।

এর আগে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সার্কিট হাউজের সামনে জড়ো হন।

এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা।  পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে দুপুর ১টা ৩২ মিনিটে গাড়িবহর নিয়ে সার্কিট হাউজে পৌঁছান এনসিপির নেতারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com