শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে জাতীয় কবি- ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে জাতীয় কবি- ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন
৪৫

জাতীয় কবি -এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান চিরস্মরণীয়। তাঁর লেখনী সমাজের অসঙ্গতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছে এবং প্রতিবাদী হতে অনুপ্রেরণা যুগিয়েছে। সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত নজরুলের সাহিত্য আজও প্রাসঙ্গিক।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় নজরুলের কবিতা ও গান মুক্তিযোদ্ধাদের সাহস ও প্রেরণা জুগিয়েছিল। তাঁর সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com