শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াবা কামরুল উত্তরা থেকে গ্রেফতার

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াবা কামরুল উত্তরা থেকে গ্রেফতার
১১১

ফরিদপুরে দুই মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াবা কামরুল উত্তরা থেকে গ্রেফতার।

রাজধানীর উত্তরা এলাকা থেকে দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল মাতুব্বর ওরফে ‘ইয়াবা কামরুল’ (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১০ ও র‌্যাব–১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পূর্ব থানার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জসিমউদ্দীন সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব–১০ এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল র‌্যাব–১ এর সহযোগিতায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার দুটি পৃথক মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামরুল মাতুব্বর ফরিদপুর জেলার সদরপুর থানার চর আড়িয়াল খাঁ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইসডু মাতুব্বর।

র‌্যাব সূত্রে জানা যায়, সদরপুর থানার জিআর মামলা নং–১৭৭/১৬ এ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়া জিআর মামলা নং–৯০/২২ এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com