শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে  নগরকান্দায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে  নগরকান্দায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
১২

ফরিদপুরের নগরকান্দায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।

১২ জানুয়ারী রোববার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তখন বাসটি রাস্তার খাদে ছিটকে পড়ে। এতে  ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছে নগরকান্দা থানার ওসি মোঃ সফর আলী।

নিহত একজন ফরিদপুর সদর উপজেলার বদরপুরের আলেক মাতুব্বরের ছেলে সাজ্জাদ (২৫)। অন্যজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার নজরুল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com