শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে বিশিষ্ট ১৮ জন কবি সাহিত্যকেরস্মরণ সভা

আব্দুস সালাম মোল্লা   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে বিশিষ্ট ১৮ জন কবি সাহিত্যকেরস্মরণ সভা

আবার আসিব ফিরে’ বলে কি অবলীলায় আর সব মানুষের মতো কবিরাও চলে যায়, ফিরে আসে না! তবুও বর্তমানের কবিদের দায় থেকে যায় নিজেদের পূর্বসূরীদের স্মরণের। শুক্রবার (২৫ অক্টোবর) শেষ বিকালে এমনই এক স্মরণসভা ফরিদপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফরিদপুরের প্রয়াত বিশিষ্ট ১৮ জন কবি সাহিত্যিকের স্মরণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আবু জাফর দিলু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি জুননু রাইন এবং প্রধান আলোচক ছিলেন ফরিদপুর পৌরসভা প্রশাসক উপসচিব কবি চৌধুরী রওশন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল হক, বিএনপির জেলা আহ্বায়ক আইনজীবী সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর জেলা মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গী, অধ্যাপক এম. এ. সামাদ, মাসুদা বেগম বুলু ও মোহাম্মদ মোস্তাক হোসেন বাবলু। প্রধান অতিথির বক্তব্যে কবি জুননু রাইন বলেন, আপনারা আজকে যাদের প্রয়াত হিসেবে স্মরণ করছেন তারা যে প্রয়াত না তার প্রমাণ আজকের এই আয়োজন। লেখকরা শারীরিক ভাবে চলে গেলেও তার কর্মের মাধ্যমে থেকে যায় আমাদের মাঝে। তাদের চিন্তায় আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com