শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে মা ইলিশ নিধনের ১৫০০০মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে মা ইলিশ নিধনের ১৫০০০মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

ফরিদপুরের সদর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ শিকারে সময় ১৫ হাজার মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ অক্টোবর) সকালে যৌথ অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, ফরিদপুরের সদরের কবিরের চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারিরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদী বন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।বিভিন্ন উপজেলা মৎস্য অফিসারগণ নিয়মিত পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com