শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে সদরপুর গাছকাটা বিরোধে জেরে আপন ভাতিজার হাতে চাচা খুন

সিনিয়র রিপোর্টার:আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ৩০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে সদরপুর গাছকাটা বিরোধে জেরে আপন ভাতিজার হাতে চাচা খুন
৩২

ফরিদপুরের সদরপুর উপজেলায় গাছকাটা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার হাতে চাচা কাজী সিরাজুল হক (৫৬) নামে একজন খুন হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের চরচাদপুর কাজী ডাংগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজী সিরাজুল হক ওই গ্রামের কাজী ইসমাইল হকের পুত্র। এ ঘটনায় কাজী মাসুদ রানা(৩২) নামে আরো একজন আহত হয়েছে।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে নিহত সিরাজুল হকের আপন ভাই কাজী আ. লতিফের পুত্র সুমন ও তুষারের সাথে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজিত পরিস্থিতির সৃস্টি হলে উভয় পক্ষই মারামারিতে জড়িয়ে পরেন। পরে এলাকাবাসী সিরাজুল হক ও মাসুদ রানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিরাজুল হককে মৃত্যু ঘোষণা করেন।

আহত অপরজন মাসুদ রানা চিকিৎসাধীন রয়েছেন। নিহত সিরাজুল হক বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

সদরপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com