শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে সালথায় পাওনা টাকা চাওয়ায় ৬৫ বছরের  বৃদ্ধকে মারধরে করে দাঁড়ি ছিড়ে আহতের অভিযোগ

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে সালথায় পাওনা টাকা চাওয়ায় ৬৫ বছরের  বৃদ্ধকে মারধরে করে দাঁড়ি ছিড়ে আহতের অভিযোগ
৬০

ফরিদপুরের সালথা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৬৫ বছরের এক বৃদ্ধকে মারধর করে আহত করা হয়েছে। এ সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

‎‎আহত ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ (৬৫)। তিনি বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আলাউদ্দিন শেখ একই গ্রামের মুরাদ শেখকে এক লাখ টাকা ধার দেন। শনিবার সকালে গ্রামের সড়কে মুরাদ শেখের সঙ্গে দেখা হলে তিনি ধার দেওয়া টাকা ফেরত চান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মুরাদ শেখ ও তাঁর তিন ছেলে আলাউদ্দিন শেখকে মারধর করেন। অভিযোগ রয়েছে, মারধরের সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়।

 

 

সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্যা বলেন, “পাওনা টাকা নিয়ে বিষয়টি কয়েকবার সালিশ বৈঠকে উঠেছে। মুরাদ শেখ বারবার টাকা দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি।”

 

 

‎তবে খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, জমি-সংক্রান্ত লেনদেনের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। এক পক্ষ দাবি করছে ৯০ হাজার টাকা, অন্য পক্ষ বলছে ৮০ হাজার টাকা। এই নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে।

 

 

‎এ বিষয়ে সালথা থানা সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com