শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর কোতোয়ালি থানার কৈজুরীর ইউনিয়নের ইতি কে ধর্ষকারী সোহেলকে র‍্যাব-১০ গ্রেফতার 

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর কোতোয়ালি থানার কৈজুরীর ইউনিয়নের ইতি কে ধর্ষকারী সোহেলকে র‍্যাব-১০ গ্রেফতার 
১১

ফরিদপুর কোতোয়ালি থানার কৈজুরী ইউনিয়নের প্রতাপুর গ্রামের  মোঃ নিজাম উদ্দিন শেখ এর পুত্র মোঃ সোহেল (২২) গত ১৪  এপ্রিল  রাত আনুমানিক  ২ টার সময় একই জেলার সালথা উপজেলার  সিংহপ্রতাপ গ্রামের মোঃ সিদ্দিক সরদারের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ইতি আক্তারকে (১৩) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষিতা ইতি আক্তার জানায় সোহেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ীতে কেউ না থাকার কারনে ধর্ষণ করে এছাড়া তাকে আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে জানায়।

বিভিন্ন সূত্রে জানা যায় ধর্ষক সোহেল সুদর্শন  হওয়ায় বিভিন্ন মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দামি মটর সাইকেল নিয়ে ঘুরে  বেড়ায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ ঘটনা এলাকাবাসীর মধ্যে জানাননি হলে ধর্ষিতার পিতা সিদ্দিক সরদার  সালথা থানার মামলা দায়ের করে, মামলা  নং- ১৩, তারিখ- ১৭/০৩/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) মামলা করেন।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ফরিদপুর  র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গত ২০ এপ্রিল বিকাল আনুমান ৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগীতায়।

পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক এজাহারনামীয়  ধর্ষক সোহেল (২২)  কে গ্রেফতার করে ফরিদপুর জেলায় প্রেরণ করে।

গত ২৪ এপ্রিল বেলা ২ টার সময় ধর্ষিতা ইতি আক্তার ফরিদপুর কোট চত্বরে এক সাক্ষাৎকারে জানায় আমাকে সোহেল বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছে আমার পিতা সিদ্দিক সরদার বাদী হয়ে মামলা করেছে আমার পিতাকে সমাজের কিছু অর্থ লোভী প্রভাবশালী লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেছে তাতে আমার পিতা কিছুটা দুর্বল হয়ে পড়ছে,  তাই  আমি ধর্ষক সোসেলে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাচ্ছি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com