শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭২ ঘন্টায় ৯৩ জন গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭২ ঘন্টায় ৯৩ জন গ্রেফতার
২৪

ফরিদপুর জেলার বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযানে গত ৭২ ঘণ্টায় মোট ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম এই গণগ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ জানায়, গত তিন দিন ধরে ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ ও সাঁড়াশি অভিযান চালানো হয়। এই অভিযানে নিয়মিত মামলা, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক মামলার সঙ্গে জড়িত ৯৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই হার্ডলাইন অবস্থান জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম বলেন, ‘ফরিদপুরের শান্তি-শৃঙ্খলায় কোনো ছাড় দেওয়া হবে না। গত ৭২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিশেষ অভিযানের ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক নাম-পরিচয় প্রকাশ না করা হলেও পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার কাজ চলছে। অপরাধমুক্ত জেলা গড়তে পুলিশের এই কঠোর অবস্থানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com