শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ

সিনিয়র রিপোর্টার : :আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ
৪৮

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেনসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, চিকিৎসা সহায়তা, মিলাদ ও অন্যান্য মানবিক খাতে মোট ১ হাজার ৪০৩টি পরিবারের মাঝে এই অনুদান প্রদান করা হয়। উপকারভোগীদের প্রত্যেককে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ২২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুদান পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com