সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা: | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুর ৪ আসনের জামায়েত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সারোওয়ার হোসেনের গণ-সংযোগ কর্মসূচি রবিবার ৬ই জুলাই বিকেল ৪ ঘটিকায় চর হরিরামপুর ইউনিয়নের মাসুদ খার হাট সহ বিভিন্ন হাটবাজারে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে ব্যাপক গণ-সংযোগ করেন।
ফরিদপুর ৪ আসনের জামায়েত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সারোওয়ার হোসেনের গণ সংযোগের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান, সদরপুর উপজেলা জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেন, চরভদ্রাসন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলাইমান, চরভদ্রাসন উপজেলা জামায়াতের সাবেক থানা আমির মাওলানা আতিকুর রহমান, চরভদ্রাসন জামায়েত ইসলামের সেক্রেটারি কাউসার খান, চরভদ্রাসন থানার সাবেক শিবিরের সভাপতি আমির হোসেন, চরভদ্রাসন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহব্বত, আনোয়ার মোল্লা, , ইমতিয়াজ আহম্মেদ বাবু, তরিকুল ইসলাম, আবুল কালাম, ব্যাপক ভাবে গণসংযোগ করেন।
জামায়াতে ইসলামীর ফরিদপুর ৪ আসন সংসদ সদস্য মাওলানা সারোওয়ার হোসেনের বলেন,ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের মূল্যবোধের প্রতি এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নে ঘুষ -দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে,ঔক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষে বাংলাদেশ জামায়েতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন । তাছাড়া জামায়াতের বিভিন্ন নেতাকর্মী ও সদস্যবৃন্দ সহ- চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com