শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর -৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল :চরভদ্রাসনের বিভিন্ন দপ্তরের, সাংবাদিক, রাজনীতিবিদ চেয়ারম্যানদের মতবিনিময়

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর -৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল :চরভদ্রাসনের বিভিন্ন দপ্তরের, সাংবাদিক, রাজনীতিবিদ চেয়ারম্যানদের মতবিনিময়
৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল–এর সঙ্গে

চরভদ্রাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের, সাংবাদিক, নেতাকর্মী, চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিবার সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ।

 

সভায় উপজেলা স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, প্রকৌশল, দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন। নবনির্বাচিত সংসদ সদস্য মনোযোগ দিয়ে সেসব বিষয় শোনেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, তিনি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।তিনি আরো জানান বিএনপি’র ইশতেহারে ফ্যামিলি কার্ডে গুরুত্ব সহকারে দেখছে দ্রুত সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এজন্য দলের নেতার কর্মীরা ইউপি চেয়ারম্যান ওমেম্বারদের সহযোগিতা করার জন্য নির্দেশ দেন।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান, মহিলা বিযক কর্মকর্তা শারমিন,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসারইয়াকুব আলী,চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইয়াকুব আলী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওরাজনীতি বৃদ্ধের মধ্য

উপস্থিত ছিলেনযুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, বিশিষ্ট সমাজ সেবক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কবির,সাবেকউপজেলা প্রকৌশলী নিজামুদ্দিন,বিএনপিরপ্রস্তুত কমিটির সদস্য মনজুরুল হক মৃধা,আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান ওবিএনপি’র প্রস্তুত কমিটির সদস্য এজিএম বাদল আমিন,সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিকদার,উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা ।

সাংবাদিকদের মধ্যে পরিচিতি হন সাংবাদিক মেজবাহউদ্দিন, সাংবাদিক আব্দুস সবুর কাজল,সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, শেখ আসলাম,আবুল কালাম আজাদ। সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com