শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন বিক্ষোভ

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা।   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন বিক্ষোভ
১০

ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন বিক্ষোভ মিছিল ৫ই সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত  হয়। ফরিদপুর জেলায় মোট ৪ টি সংসদীয় আসনের সদরপুর,ভাঙ্গা  এবং চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর -৪ আসন থেকে ভাঙ্গ উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়নকে   ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী, পুকুরিয়া, আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা।   এ সময় মুনসুরাবাদ, সুয়াদী, হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই দিকে প্রচুর গাড়ি আটকা পড়ে। মানববন্ধনে হামিরদী ও আলগী ইউনিয়ন এবং ভাঙ্গা পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।

তাদের দাবি, তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত একটি নোটিশ জারি হয়। এতে প্রথমবারের মতো ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী নামক দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী নগরকান্দা ও সালথার সঙ্গে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।  ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বেলা ১২ টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ডে  উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আপনাদের দাবি নির্বাচন কমিশনকে ইতোমধ্যে জানানো হয়েছে। আমরা সবাই ভাঙ্গাকে ভালোবাসি। আশা করি একটি সুষ্ঠু সমাধান হবে। এ সময় তিনি সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।  তারপর প্রায় ৪ ঘন্টা পর অবরুদ্ধ যানচলাচল শুরু হয়। ইউনিয় দু’টিকে আলাদা করার কারনে দ্বিতীয় দফায় বেলা সাড়ে তিনটার দিকে আবারো আলগী ও হামিরদীর জনতা ঢাকা ফরিদপুর মহাসড়ক অবরোধ করে সন্ধ্যার আগে সেনাবাহিনীর কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com