শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়ন দাখিল

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়ন দাখিল
৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার বিকেলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জালাল উদ্দিন শহিদুল ইসলাম বাবুলের মনোনয়ন পত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা উপস্থিত ছিলেন।

জানা গেছে, একই দিনে সোমবার সকালে শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে তার মূল মনোনয়ন পত্র দাখিল করেন। পরে বিকেলে চরভদ্রাসন উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্রের ছায়া কপি জমা দেন।

মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোদ্দারেস আলী ঈসা, বিএনপি নেতা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, খন্দকার ইকবাল হোসেন সেলিম ও ওয়াহিদুজ্জামান মোল্যা।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ—এ.জি.এম বাদল আমিন, শাহজাহান শিকদার, কে.এম ওবায়দুল বারী দীপু, আব্দুল কুদ্দুস বাদশা ও আব্দুল কুদ্দুসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়ন দাখিল শেষে বিএনপি নেতারা জানান, ফরিদপুর-৪ আসনে জনগণের ব্যাপক সমর্থন নিয়ে শহিদুল ইসলাম বাবুল নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com