শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৩-২গোলে জহিরুল স্পোর্টিং ক্লাব জয়ীও বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৩-২গোলে জহিরুল স্পোর্টিং ক্লাব জয়ীও বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে আরাফাত রহমান কুকু স্মৃতি মটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনালে জহিরুল স্পোর্টিং ক্লাব জয়ী।৩০ নভেম্বর শনিবার বিকাল তিনটায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানি পলিটেকনিক স্কুলের মাঠে জহিরুল স্পোর্টিং ক্লাব বনাম উদয়ন স্পোর্টিং ক্লাবের মাঝে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৩-২ গোলে জহিরুল স্পোর্টিং ক্লাব জয়ী হয়। মাঠে লক্ষাধিকা দর্শকের উপস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার নির্ধারিত সময় ৯০ মিনিটের মধ্যে কোন উভয় পক্ষের গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়িয়েছে।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপির সভাপতি রেহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের খেলার পরিবেশ সবসময় চালু থাকবে। ভবিষ্যৎতে যাতে আরো বড় পরিসরে খেলার আয়োজন করা যায় আমার পক্ষ থেকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হবে। খেলা ধূলার মার্ধ্যমে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে সঠিক পথে  ফিরিয়ে আনতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি নেতা এবিএম মোমিনুল হক, জেলা বিএনপি নেতা আলী আজম, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সহ-সভাপতি জসিম উদ্দিন, রাশেদুল হক, রাশেদ কবীর আখন্দ, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, ওসমান খান, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম সুমন, যুগ্ম সম্পাদক মামুন মিয়া, যুবদল নেতা বকুল মিয়া, শফিক রায়হান শ্রাবণ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. জিয়াউল হক, পৌর যুবদলের সভাপতি এডভোকেট মাসুদুল হক পিপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজুল্লাহ, জেলা যুবদল নেতা সাঈদ হাসান সানি ও আজহারুল হক দিদার। উল্লেখ্য যে, গত (২রা নভেম্বর) ১৬টি দলের অংশগ্রহণ মাধ্যমে নক আউট খেলাটি শুরু হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com