শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসন : খাল খনন কর্মসূচির উদ্বোধন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ২২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসন : খাল খনন কর্মসূচির উদ্বোধন
৯৮

মাননীয় প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (ইজিপিপি)২০২৫-২০২৬ অর্থ বছরের কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালীর খাল খনন/পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে
কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধা পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ বলেন, খালটি পুনঃখনন করা হলে ওই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং বর্ষা মৌসুমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত সহজতর হবে, এর মাধ্যমে একদিকে যেমন কৃষি জমিতে নির্বিঘ্নে সেচ সুবিধা পৌঁছাবে, অন্যদিকে ইজিপিপি (EGPP) প্রকল্পের আওতায় এলাকার অতিদরিদ্র ও বেকার শ্রমজীবী মানুষের জন্য নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, প্রকল্প সংশ্লিষ্ট তথ্যমতে, ১.৮২৬ কি.মি. দীর্ঘ এই খালের প্রস্থ ৫.৪৮ মিটার এবং উচ্চতা ১.৬৭ মিটার নির্ধারণ করা হয়েছে। পুরো প্রকল্পে মোট ৫৭৩১ ঘনফুট মাটির কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে।

চলতি বছরের ১৭ মে শুরু হওয়া এই খনন কাজটি ২৮ জুন, ২০২৬ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পের জন্য মোট ৪৬,৩৯,০২৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উপকারভোগী শ্রমিকদের মজুরি বাবদ ২৩,০১,৯৬৬ টাকা, নির্মাণ ও অন্যান্য সামগ্রী (নন-ওয়েজ কস্ট) বাবদ ২৩,৩২,৭৬০ টাকা এবং সর্দার ভাতা হিসেবে ৪,৩০০ টাকা ব্যয় করা হবে।

উক্ত প্রকল্পে মোট ১০৭ জন উপকারভোগী শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরিতে ৪০ দিন ধরে কাজ করবেন। প্রকল্পটির সার্বিক বাস্তবায়নে রয়েছে ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এছাড়া প্রকল্প কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাবিল উদ্দিন।

এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে খালের নাব্যতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষিকাজে সেচ সুবিধা ও জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের সুফল মিলবে বলে আশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com