শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফুলবাড়িতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুলবাড়িতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১১৮

কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ফুলবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক মো. গোলাম মর্তুজা বকুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. নুর ইসলাম।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও সদস্য সচিব এমারুল হক।

এসময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন কবির এবং সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে রংপুরের মেঘবাড়ি হাউসিং থেকে আগত এমদাদুল হকসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং শিক্ষক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com