শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের রিইউনিয়ন ও বন্যার্তদের জন্য ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের রিইউনিয়ন ও বন্যার্তদের জন্য ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত
১৭

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিটি অফ ওয়ারেনের দেশী হলে অনুষ্ঠিত হয়ে গেলো ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের রিইউনিয়ন ও বন্যার্তদের জন্য ফান্ডরেইজিং ডিনার।

জমকালো এই অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের বেশিরভাগ পরিবারই উপস্থিত ছিলেন। ব্ল্যাক টাই অপশনাল এই নৈশভোজে উপস্থিত সবাই ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য সাধুবাদ জানান।

ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হুসেন ভিংরাজ, ফজলুল হক মাস্টার, মতিন চৌধুরী, গৌসুল হুসেন, ইসমাইল আলী শায়েস্তা, ফারুক আহমেদ, সলসু মিয়া, আব্দুল ওয়াসিদ চৌধুরী (আসুক মিয়া), মঈন উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, মোহাম্মদ আলী সঞ্জর। কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামান খোকা, ইকবাল হোসেন বাসিত, আব্দুল কাদির চৌধুরী ডিজু, আহাদ আহমেদ, জাবেদ চৌধুরী, মোহাম্মেদ কবির টিটু,মোহাম্মদ মুকিত, আবুল খায়ের, আবু জুবের, ইকরাম আহমেদ, খোকন আহমেদ, মুহিব উদ্দিন জেমস, জুবের আহমেদ রিপন, নাসিমুল করিম, ইকবাল হুসেন চৌধুরী ইকু, বদরুল ইসলাম বাসিক, সুমন কবীর, গোলাম মোস্তফা নাদির।

ফেঞ্চুগঞ্জের বাংলাদেশী আমেরিকান কিশোর ওয়ালী সহিদ কবীরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কার্যকরী পরিষদের সদস্য সুমন কবীর, নাসিমুল করিম ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আব্দুল কাদির চৌধুরী ডিজু, মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মঈন উদ্দিন, সালেহ আহমেদ।

আয়োজকরা জানান, বাংলাদেশে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের ফান্ড সংগ্রহের ধারাবাহিকতার অংশ হিসেবে এই নৈশভোজের আয়োজন করা হয়। ফেঞ্চুগঞ্জ পরিবারের আবালবৃদ্ধবণিতাদের উপস্থিতিতে পরিপূর্ণ মিলনায়তনে দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জেরই কৃতি সন্তান মোহাম্মেদ আব্দুল ওহিদ (পি.এ.)। রয়্যাল মার্ট গ্রোসারির স্বত্বাধিকারী মুহিব উদ্দিন জেমসের সৌজন্যে অনুষ্ঠানে বাচ্চাদের জন্য খেলনা বিতরণ করা হয়। মিশিগানের ওয়ারেন সিটির সাদ দেশী কুইসিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফেঞ্চুগঞ্জের মুকীম চৌধুরী উনার বক্তব্যে ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এমন জমকালো মিলনমেলার আয়োজনের জন্য উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান। উপদেষ্টা ও ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের আবুল হুসেন ভিংরাজের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই ডেউটিন বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যস্থাপনায় সরেজমিনে তালিকা করে এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com