শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফেনীতে ভয়াবহ বন্যায় রামগঞ্জের একজনের মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক:   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনীতে ভয়াবহ বন্যায় রামগঞ্জের একজনের মৃত্যু

কয়েকদিন ধরে প্রবল বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার, লক্ষ্মীপুরসহ ১২টি জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কোথাও বুকপানি কোথাও গলা পর্যন্ত। বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনেরও বেশি মানুষ মারা গেছে। এদিকে ফেনীতে সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম সাগর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগষ্ট) আনুমানিক দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইউনুস হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে।

ইউপি সদস্য ইউনছু জানান, সাগর চট্টগ্রামে একটি কারখানায় ও পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সাথে ফেনীতে কাজ করতে আসে। সাগরে সাঁতার কাটতে না পেরে ডুবে যায়। তবে জানা যায়, ওই সময় বিদ্যুতের লাইনটি পানিতে সক্রিয় ছিল।

পারিবারিক সূত্র জানায়, সাগর চট্রগ্রাম থেকে ফেনীতে আসেন। সামাজিক কাজ করতে গিয়ে তিনি মারা যান। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। মরদেহ আনতে একটু সময় লাগবে বলে জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com