শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফের গাইবান্ধায় মর্মান্তিক সড়ক দু’ঘর্টনা নিহত ১ আহত-২,পরিবারের আহাজারি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের গাইবান্ধায় মর্মান্তিক সড়ক দু’ঘর্টনা নিহত ১ আহত-২,পরিবারের আহাজারি
৮৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নারী নি”হত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়েছেন।

৩০ ডিসেম্বর সোমবার উপজেলার বকচর এলাকায় হিমাদ্রি লিমিটেড সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী বকচর খা-পাড়া গ্রামের বাসিন্দা সাদেক খানের স্ত্রী রুপিয়া বেগম (৫৫)।

স্থানীয়রা জানান, রুপিয়া বেগম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুপিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী ও স্ত্রী দুজনই গুরুতর আহত হন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সন্ধায় সড়ক দু’ঘর্টনায় হতাহতের বিষয়ে ব্রিফিং করেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। এ সময় তিনি চালক ও পথচারীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com