আবু মোছা রাশিয়া প্রতিনিধি: | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ এলাকাবাসীর দাবি ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন,বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম এসেছে দলের সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের। তবে তার বিরুদ্ধে উঠেছে আওয়ামী লীগ দোসর ও ব্যবসায়িক সুবিধাভোগীর অভিযোগ।
দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের দাবি এমন একজন বিতর্কিত ও সুবিধাবাদী নেতাকে মনোনয়ন দেওয়া হলে সাধারণ জনগণের প্রত্যাশা ভঙ্গ হবে। ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসেন। দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে থাকা, জেল-জুলুম, গুম-খুনসহ নানা নির্যাতনের শিকার সেই নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন ত্যাগী ও মাঠের নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীরা মনোনয়ন চাইছে।তাদের মতে কাজী রফিকুল ইসলাম ২০০৮ সালে সংস্কারপন্থী রাজনীতিতে জড়িত ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ত হয়ে যান। সূত্রে জানা গেছে, কাজী রফিকুল ইসলাম দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ব্যবসায়িক পার্টনার হিসেবে বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন।
২০০৮ সালের এপ্রিলে তিনি RANS Real Estate Limited নামে একটি এপার্টমেন্ট ব্যবসা শুরু করেন, যেখানে তার পরিবারের সদস্যরাও নাসা গ্রুপের অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন।স্থানীয় সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন, অথচ তার নিজ সংসদীয় এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বা রাজনৈতিক তৎপরতা ছিল না।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com