এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদরের ধুলঝুড়ি এলাকার লিয়াকত আলীর ছেলে রাসেল মিয়া (৩৮) সৌদি আরবে (১০ মার্চ) মঙ্গলবার বজ্রপাতে মারা গেছেন ।
তিনি সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। তার এলাকার প্রতিবেশীরা জানান, রাসেল সোদি আরবে তার কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ তার উপর বজ্রপাত হলে সে মারা যায়। রাসেল ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পাড়ি জমান।
কিন্তু বিধি বাম অবশেষে সে প্রবাসে বজ্রপাতে মারা গেছেন । তার মৃত্যুতে পরিবারটি চরম বিপাকে পড়েছে । সদা হাস্যজ্জল রাসেল মিয়ার মৃত্যুর খবর তার সহকর্মিরা টেলিফোনে নিহতের গ্রামের বাড়িতে জানানোর পর থেকে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com