শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বটিয়াঘাটায় সুবিধা বঞ্চিত জেলেদের মতবিনিময় সভা

মোঃ ইমরান   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বটিয়াঘাটায় সুবিধা বঞ্চিত জেলেদের মতবিনিময় সভা
১১

বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের সুবিধা বঞ্চিত জেলেদের এক মতবিনিময় সভা গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম আঁকঞ্জী’র সভাপতিত্বে স্থানীয় সদর পুরাতন বরফ মিল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ হেলাল শেখ ।

সভায় বিশেষ অতিথি ছিলেন মটর সাইকেল চালক সমিতির নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম বাচ্চু, মোঃ আলতাফ হোসেন,মোঃ হাফিজ মৌলঙ্গী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইকতেয়ার আঁকঞ্জী, মোঃ রানা মোল্লা, মোঃ শহিদুল মৌলঙ্গী, মোঃ শহিদুল গাজী, মোঃ রবিউল গাজী, মোঃ আক্তারুল গাজী, লিয়ন মন্ডল, বিপ্লব রায়, অজিত ঢালী,শিব পদ রায়,গুরুপদ দাস, সঞ্জয় রায়,আসাদুল সানা, রবিউল সানা সহ অর্ধশতাধিক জেলেরা । এসময় নেতৃবৃন্দ বক্তৃতায় সুবিধা বঞ্চিত জেলেদের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com