মোঃ ইমরান হোসেন সুমন: | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২ জন বাতিল । গত ৫ জুন ২০২৪ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিএম মিলন তৎকালীন ৭ নং আমির পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ছিলেন।
সরকারি নিয়ম অনুযায়ী চেয়ারম্যান থেকে পদত্যাগ করে তিনি উপজেলা পরষদে অংশগ্রহন করায় আমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য হয়ে পড়ে।নীতিমালা অনুযায়ী আগামী ২৭ জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন উপনির্বাচন এর তপশিল ঘোষণা করে, ৫ জুলাই ছিল যাচাই-বাছাই ২ জনের জনের প্রার্থী মনোনয়ন বাতিল , প্রা্র্থীরা হলেন ১। ওবায়দুর রহমান, হলফনামা জমা না দেয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছে।২। মোঃ সালাউদ্দিন মোল্লা, জামিনদার ঋণ খিলাপির কারণে মনোনয়ন ফরম বাতিল হয়েছে।
১০ ই জুলাই প্রতিক বরাদ্দ, ২৭ জুলাই নির্বাচন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা প্রর্যন্ত ভোট গ্রহণ চলবে।এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার কে জানতে চাইলে তিনি বলেন ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।আগামীকাল যাচাই বাছাইয়ের পর বৈধতা অনুযায়ী প্রার্থী নিশ্চিত করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com