শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে ইটবাহী ট্রলি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

সাগর হোসাইন,বদলগাছী প্রতিনিধিঃ   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে ইটবাহী ট্রলি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

নওগাঁর বদলগাছীতে ইটবাহী ট্রলি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে জয় রাহুল (২০) নামে ট্রলির হেলপার নিহত হয়েছেন। ১২জানুয়ারি রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের পাড়োরা চকের মাঠ এলাকার বকুলের গভীরনলকুপ সংলগ্ন পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় রাহুল বদলগাছী উপজেলার খোকশাবাড়ি গ্রামের আমিনুর ইসলামের ছেলে। তিনি ওই ট্রলি চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যালো মেশিন চালিত ট্রলি গাড়ীর হেল্পার জয় রাহুল (২০), উপজেলার ভান্ডারপুর টু মিঠাপুর গামী রোডের পাড়োরা চকের মাঠ বকুল হোসেন এর ডিপ সংলগ্ন পাঁকা রাস্তার উপর চলন্ত ট্রলি গাড়ী থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় স্থানীয়রা ট্রলি গাড়ি আটক করলেও ট্রলি চালক সুকৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জাহান আলী জানান, ট্রলি গাড়ীর হেলপার নিহতের ঘটনায় থানায় একটি মামলার
প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com