শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের শিশুর মৃত্যু

সাগর হোসাইন:   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের শিশুর মৃত্যু
১১

নওগাঁর বদলগাছিতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মরিয়ম ৬ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল আনুমানিক ৫ ঘটিকার দিকে জেলার বদলগাছি উপজেলার মিঠাপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মরিয়ম বদলগাছি উপজেলার মিঠাপুর গ্রামের সুজনের মেয়ে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ফিদা কে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছির গোবর চাপা থেকে আক্কেলপুর গামী শসা বোঝায় ট্রাকটি মিঠাপুর পচ্চিম পাড়া রোডে দই ভান্ডার মোড়ে শিশু মরিয়মকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শিশু মরিয়মকে আক্কেল পুর হাসপাতালে নেওয়ার পথে মিঠাপুর পুরাতুন বাজারে শিশুটি মারা যায়।

এ ঘটনায় বদলগাছি থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্জাহান আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আমরা শিশুটির লাশ উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com