শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে বিএনপি নেতার উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করলেন শতাধিক নেতাকর্মী

সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধি:   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে বিএনপি নেতার উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করলেন শতাধিক নেতাকর্মী
৫১

নওগাঁর বদলগাছীতে পবিত্র ঈদুল আজহার ততৃীয় দিন বেলা ১২ ঘটিকায় কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলে হুদা বাবুলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কে সঙ্গে নিয়ে পুরাতন ব্রীজ মোড় থেকে মহিলা কলেজ গেট পর্যন্ত এ রাস্তার দুইপাশের ময়লা আর্বজনা পরিস্কার করেন। এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল,ছাত্রদল শ্রমিকদল, কৃষকদল সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এবিষয়ে জানতে চাইলে নারী যাত্রী জানান,আমার বাসা নওগাঁয়। যিনিরা এই উদ্দ্যেগ গ্রহন করেছন তিনিরা আসলেই প্রংশসা পাওয়ার দাবি রাখে।

উক্ত বিষয়ে একজন বাসচালক জানান, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের কাজ করে আমার জানা ছিল না তবে তিনি কাজটি করে নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ কাজ করেছেন। যুবদল নেতা মুন্না জানান, গত ঈদের ঈদুল ফিতরের সময় ও আমরা ফজলে হুদা বাবুল ভাই এর নেতৃত্বে ময়লা পরিষ্কারের কাজ করেছি এবারও এই কাজটি করেছি। এই কাজটি নিঃসন্দেহে মহৎ কাজ বলে মনে করছি।

যুবদল নেতা আব্দুর রাজ্জাক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধরনের উদ্যোগ গুলো গ্রহন করেছেন মূলত সেই ধারাবাহিকতায় বাবুল ভাই এর নেতৃত্বে আমরা এই উদ্দ্যেগটি গ্রহন করি। বদলগাছী সরকারি কলেজ ছাত্রদলের সম্পাদক হাসিব বলেন, বাবুর ভাই এর নেতৃত্বে ময়লা পরিষ্কার করেছি, আমি মনে করি ক্লীন বদলগাছী গঠনে এটি অগ্রণী ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com