শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান

সাগর হোসাইন:   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে গবাদিপশু ছাগল-ভেড়ার পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যন্ট (পিপিআর) রোগের টিকা কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ সোমবার সকালে সদর ইউনিয়ন পরিষদের চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাজমুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ মোঃ রুবেল হোসাইন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোঃ আব্দুর রশীদ সরদার, ইউপি সদস্যবৃন্দ,খামারীগণ এবং অর্ধশত টিকা প্রদানকারী সদস্য উপস্থিত ছিলেন ।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক বলেন, পিপিআর রোগ একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত সারা বছরই এ রোগে পশু আক্রান্ত হয়ে থাকে। তবে বর্ষাকাল ও শীতের সময় এ রোগ বেশি দেখা যায়। এ রোগে আক্রান্ত পশুর মৃত্যুহার আশি শতাংশ।

তিনি আরও জানান, সাধারণত টিকা বেসরকারিভাবে সহজলভ্য নয়। এ রোগের মৃত্যুহার ৫০-৮০%। তাই খামারীসহ যারা ছাগল-ভেড়া পালন করেন, তারা যাতে এ রোগ দ্বারা ক্ষতিগ্রস্থ না হয়, সে কারণে সরকারিভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেচ্ছাসেবক দ্বারা উপজেলার বিভিন্ন ইউপিসহ ঘোষণাকৃত স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com