শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সাগর হোসাইন:   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
১০

এবারের শ্লোগান, দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।  ১ নভেম্বর শুক্রবার বেলা ১০টায় বদলগাছী যুব উন্নয়ন দপ্তরের আয়োজন  উপজেলা সভা কক্ষে  যুব উন্নয়ন অফিসার ইবনে ছাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণ,গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এ-সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার রাজিব রহমান, সমবায় অফিসার বাসুদেব সাহা,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা  নির্বাহী প্রকৌশলী সুমন দেবনাথ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে বৈষম্য বিরোধী আন্দোলনকারীর নওগাঁ জেলা সমন্বয়ক জাহান নোতায়েন যুক্ত।  উপজেলার ১৯জন  যুব প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে প্রায় ১০ লক্ষ টাকার চেক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরে উপজেলা সহকারী কর্মকর্তা মিঠুন কুমার ও দেলোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন ছিদরাতুন মোনতাহা (মহনা)।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com