শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

সাগর হোসাইন,   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় একটি আলোচনা সভার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা তথ্য আপা সন্ধ্যা লিন্ডুয়ার, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, ব্র্যাকের কার্যকরী সদস্য সবিতা রানী, স্কুল শিক্ষার্থী ফারিহা আকতার প্রমূখ। অনুষ্ঠানে আর-ও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সম্পাদক আবু রায়হান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু,প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিক হোসেন সহ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com